৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) পাট ও সমশ্রেণির আঁশ ফসলের কৃষি, কারিগরি ও অর্থনৈতিক গবেষণা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও পরিচালনা এবং আঁশজাত ফসল উৎপাদন এবং গবেষণার ফলাফল সম্প্রসারণ; (খ) উন্নতমানের কৌলিকতাত্ত্বিক বিশুদ্ধতা বজায় রাখিয়া পাট বীজ উৎপাদন, পরীক্ষণ, সরবরাহ, পরিচালন এবং সীমিত আকারে উন্নতমানের পাট বীজ উৎপাদন ও সংগ্রহ এবং বোর্ড কর্তৃক নির্বাচিত চাষী, স্বীকৃত প্রতিষ্ঠান এবং অনুমোদিত এজেন্সির নিকট বিতরণ; (গ) পাট ও সমশ্রেণির আঁশ ফসল, পাটজাত পণ্য ও আনুষঙ্গিক বিষয়ে গবেষণার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পাইলট প্রকল্প বাস্তবায়ন; (ঘ) পাটের সম্প্রসারণের…