৪। (১) ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে। (২) ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে উহার আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্র স্থাপন করিতে পারিবে।