৯৷ (১) ধারা ৭ -এর অধীন ক্ষমতা ও দায়িত্বের সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, পরিষদের নিম্্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:- (ক) জাতীয় পানি নীতি ও অন্যান্য দিকনির্দেশক সরকারী দলিলাদির সহিত সংগতি রাখিয়া বোর্ডের জন্য কৌশলগত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ এবং উহা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ; (খ) বোর্ডের জন্য দীর্ঘ, মধ্যম ও স্বল্পমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং উহাদের অর্জনের জন্য নিম্্নবর্ণিত নীতিমালা প্রণয়ন, যথা:- (অ) প্রাতিষ্ঠানিক নীতি, যাহাতে, অন্যান্য বিষয়ের মধ্যে, কার্যনির্বাহ পদ্ধতি, কর্মচারীদের চাকুরীবিধি এবং প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ…