৮৷ (১) পরিষদ নিম্্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; (গ) সচিব, অর্থ বিভাগ; (ঘ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; (ঙ) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়; (চ) সরকার কর্তৃক মনোনীত একজন পানি সম্পদ প্রকৌশলী বা বিজ্ঞানী; (ছ) সরকার কর্তৃক মনোনীত একজন পানি সম্পদ বিশেষজ্ঞ; (জ) সরকার কর্তৃক মনোনীত একজন এনজিও প্রতিনিধি; (ঝ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড একাউনটেন্ট-এর একজন প্রতিনিধি; (ঞ) বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের সুবিধাভোগীদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত…