৫৷ (১) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, পানি সম্পদের উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনা এবং ধারা ৬-এ বর্ণিত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে বোর্ড সমগ্র বাংলাদেশ অথবা উহার যে কোন অংশে কার্যক্রম গ্রহণ করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন ক্ষমতা ও দায়িত্বের সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, বোর্ডের নিম্্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:- (ক) কোন ব্যক্তির আইনসংগত অধিকার ক্ষুণ্ন না করিয়া, সরকারের পূর্বানুমোদনক্রমে, সকল নদী, জলপথ ও ভূ-গর্ভস্থ পানিস্তরের পানি প্রবাহ নিয়ন্ত্রণ; (খ) ধারা ৬-এর বিধানাবলী অনুসারে নির্মিত সকল পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ মান ও নির্দেশিকা উদ্ভাবন ও প্রয়োগ;…