২৭। (১) Bangladesh Water and Power Development Boards Order, 1972 (P.O. No. 59 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Water Development Boardএর ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলী, অতঃপর উক্ত বিধানাবলী বলিয়া উলি্লখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত বিধানাবলী রহিত হইবার সংগে সংগে- (ক) উহার অধীনে প্রতিষ্ঠিত Bangladesh Water Development Board, অতঃপর বিলুপ্ত Board বলিয়া উলি্লখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত Board এর তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটিসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ঐ সকল সম্পত্তিতে বিলুপ্ত Board এর যাবতীয় অধিকার ও স্বার্থ বোর্ডে ন্যস্ত হইবে; (গ) বিলুপ্ত Board এর সকল ঋণ,…