২২। (১) বোর্ড উহার যাবতীয় ব্যয়িত অর্থের যথাযথ হিসাব রক্ষণসহ অন্যান্য আনুষংগিক রেকর্ড সংরক্ষণ করিবে এবং আয়-ব্যয়ের হিসাবের বিবরণী, নগদ তহবিল প্রবাহের বিবরণী ও স্থিতিপত্রসহ হিসাবের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিবে। (২) প্রতি অর্থ বৎসরের বোর্ডের হিসাব বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক নিযুক্ত নিরীক্ষক দ্বারা পরীক্ষিত ও নিরীক্ষিত হইবে এবং বোর্ড প্রত্যেক অর্থ বৎসর সমাপ্তির চার মাসের মধ্যে হিসাব নিরীক্ষণ সম্পাদন নিশ্চিত করতঃ নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপি সরকারের নিকট পেশ করিবে। (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিংবা তৎকর্তৃক নিযুক্ত…