২০। (১) বোর্ডের কার্য পরিচালনার জন্য উহার একটি নিজস্ব তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ উক্ত তহবিলে জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকার কর্তৃক মঞ্জুরীকৃত ঋণ; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে মঞ্জুরীকৃত বৈদেশিক অনুদান ও ঋণ; (ঙ) বোর্ড কর্তৃক বাস্তবায়িত কোন প্রকল্পের সুবিধাভোগীদের নিকট হইতে সার্ভিস চার্জ বাবদ আদায়কৃত অর্থ; (চ) ডিপোজিট ওয়ার্ক হইতে প্রাপ্ত আয়; (ছ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) বোর্ডের তহবিল বোর্ডের নামে যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে…