২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অতিরিক্ত মহাপরিচালক” অর্থ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক; (খ) “এফসিডি প্রকল্প” অর্থ বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প; (গ) “এফসিডিআই প্রকল্প” অর্থ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প; (ঘ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান; (ঙ) “পরিষদ” অর্থ বোর্ডের পরিচালনা পরিষদ; (চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (জ) “বোর্ড” অর্থ এই আইনের অধীনে প্রতিষ্ঠিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড; (ঝ) “মহাপরিচালক” অর্থ বোর্ডের মহাপরিচালক; (ঞ) “সদস্য” অর্থ পরিষদের সদস্য; (ট) “স্থানীয়…