১৮। বোর্ডের মালিকানাধীন কোন প্রকল্প, স্থাপনা, দপ্তর কিংবা প্রতিষ্ঠান সংকোচন, অবসায়ন, স্থানান্তর কিংবা অন্য কোন কারণে আংশিক কিংবা সম্পূর্ণরূপে অপ্রয়োজনীয় কিংবা পরিত্যাজ্য হইয়া পড়িলে বোর্ড, সম্পত্তি হস্তান্তরের জন্য প্রচলিত আইনানুগ পদ্ধতি অনুসরণপূর্বক উক্ত প্রকল্প, স্থাপনা, দপ্তর কিংবা প্রতিষ্ঠানের জমি, দালানকোঠা ও অন্যান্য অবকাঠামো যে কোন সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা স্থানীয় কর্তৃপক্ষের নিকট অথবা কোন বেসরকারী প্রতিষ্ঠান বা কোন ব্যক্তির নিকট নগদ মূল্যে বিক্রয় করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, উক্ত সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে উলি্লখিত প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ ও ব্যক্তির উপরে…