১৬। (১) অনূধর্্ব ১০০০ হেক্টর আয়তন বিশিষ্ট এফসিডি ও এফসিডিআই প্রকল্পের মালিকানা পর্যায়ক্রমে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে এবং যে সমস্ত প্রকল্প উহাদের সুবিধাভোগীদের স্বার্থে গঠিত সংগঠনসমূহের দ্বারা ইতোমধ্যে সন্তোষজনকভাবে পরিচালিত হইতেছে সেইগুলি সর্বপ্রথম হস্তান্তরিত হইবে। (২) বোর্ড কর্তৃক বাস্তবায়িত কোন প্রকল্প বা উহার অংশবিশেষ অন্য কোন উন্নয়নমূলক কাজ কিংবা উহার রক্ষণাবেক্ষণের নিমিত্তে অন্য কোন সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার প্রয়োজন হইলে বোর্ড, সরকার কর্তৃক নির্ধারিত শর্তাধীনে, উহা করিতে পারিবে। (৩) বোর্ড, সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ১০০০ হেক্টরের অধিক কিন্তু…