১৫। (১) জাতীয় পানি নীতির বিধান অনুসারে এবং উপ-আঞ্চলিক ও স্থানীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় বোর্ড কেবল ১০০০ হেক্টরের অধিক আয়তন বিশিষ্ট প্রকল্প বাস্তবায়ন করিবে। (২) উপ-আঞ্চলিক ও স্থানীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনার সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক অনূধর্্ব ১০০০ হেক্টর আয়তন বিশিষ্ট এফসিডিআই প্রকল্প বাস্তবায়ন করা যাইবে এবং এই ব্যাপারে বোর্ড ও উক্ত কর্তৃপক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করা হইবে। (৩) অনধিক ৫০০০ হেক্টর আয়তন বিশিষ্ট প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্বভার সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে জারীকৃত নির্দেশিকা অনুসরণে…