১৪। (১) বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (২) বোর্ড কোন অবস্থাতেই ওয়ার্কচার্জড, মাষ্টার-রোল কিংবা কন্টিনজেন্সী খাতে কোন কর্মচারী নিয়োগ করিতে পারিবে না।