১৩। এই আইনের বিধান সাপেক্ষে মহাপরিচালকের নিম্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:- (ক) পরিষদ কর্তৃক অনুমোদিত, আর্থিক, ও পরিচালনা লক্ষ্যসহ, সকল নীতি ও কর্মপন্থা বাস্তবায়ন ও প্রয়োগ করা; (খ) জাতীয় পানি নীতি ও অন্যান্য দিকনির্দেশক সরকারী দলিলাদির সহিত সংগতি রাখিয়া বোর্ডের জন্য স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ এবং পরিষদের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা; (গ) বোর্ডের যাবতীয় কার্যক্রম ও বিষয়াদি আর্থিক ও প্রশাসনিকভাবে যথাযথ পদ্ধতিতে এবং এই আইন, বিধি ও প্রবিধান অনুযায়ী পরিচালনা করা; (ঘ) প্রত্যেক আর্থিক বৎসর শেষ হইবার পরবর্তী তিন মাসের মধ্যে, উক্ত বৎসরে বোর্ডের কার্যক্রম ও…