১২। (১) সংস্থার একজন মহাপরিচালক ও অনধিক পাঁচজন অতিরিক্ত মহাপরিচালক থাকিবে। (২) মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক বোর্ডের প্রধান নির্বাহী হইবেন এবং পরিষদের নির্দেশ অনুযায়ী বোর্ডের কার্য পরিচালনা করিবেন।