১১৷ পরিষদ উহার কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উহার সদস্য এবং উহার বিবেচনায় সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অন্য কোন ব্যক্তির সমন্বয়ে অনধিক পাঁচজন সদস্যবিশিষ্ট এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে এবং অনুরূপ কোন কমিটি গঠিত হইলে উহার কার্যপরিধি অনুযায়ী উক্ত কমিটি দায়িত্ব পালন করিবে৷