১০৷ (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) পরিষদের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি দুই মাসে পরিষদের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) পরিষদের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণের দ্বারা নির্বাচিত কোন সদস্য সভাপতিত্ব করিবেন৷ (৪) সভার কোরামের জন্য অন্যুন ছয় জন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷