২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘উপযুক্ত কর্তৃপক্ষ’’ অর্থ পানি আহরণকারী, পানি বিতরণকারী, পানি সরবরাহকারী, পানি সেবা প্রদানকারী বা পানি সম্পদের সুরক্ষা ও সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা বা কর্তৃপক্ষ যাহা কোন আইন বা আইনের ক্ষমতাসম্পন্ন কোন দলিলের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত; (২) ‘‘খাল’’ অর্থ পানির অন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহের কোন পথ; (৩) ‘‘ছাড়পত্র’’ অর্থ ধারা ১৬ এর অধীন নির্বাহী কমিটি কর্তৃক ইস্যুকৃত কোন ছাড়পত্র; (৪) ‘‘জলস্রোত’’ অর্থ জলাধার হইতে প্রবাহিত কোন পানি; (৫) ‘‘জলাধার’’ অর্থ প্রাকৃতিকভাবে সৃষ্ট বা কৃত্রিমভাবে খননকৃত কোন নদ-নদী, খাল, বিল, হাওর, বাওড়,…