১৮। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, জাতীয় ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে, পানি সংকটাপন্ন এলাকার পানির প্রাপ্যতা সাপেক্ষে, নিম্ন ক্রমানুযায়ী পানির আহরণ বা ব্যবহার করিতে হইবে, যথা:- (ক) খাবার পানি; (খ) গৃহস্থালী কাজ; (গ) কৃষি কাজ; (ঘ) মৎস্য চাষ; (ঙ) পরিবেশের ভারসাম্য; (চ) বন্য প্রাণী; (ছ) নদীতে পানি প্রবাহ অক্ষুণ্ণ রাখা; (জ) শিল্প খাত; (ঝ) লবণাক্ততা নিয়ন্ত্রণ; (ঞ) বিদ্যুৎ উৎপাদন; (ট) বিনোদন; এবং (ঠ) অন্যান্য। (২) নির্বাহী কমিটি, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থা ও জনগণের মতামতের ভিত্তিতে উপ-ধারা (১) এ উল্লিখিত ক্রম পরিবর্তন করিতে…