৯। অথরিটি এর দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (১) সরকারি ক্রয় সংক্রান্ত নীতি, কৌশল ও আইনি কাঠামো প্রণয়ন; (২) অথরিটি এর পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ক নীতি প্রণয়ন; (৩) অথরিটি এর উন্নয়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুমোদন; (৪) অথরিটি এর সামগ্রিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান; (৫) সরকারি ক্রয় সংক্রান্ত আইনের প্রতিপালন নিশ্চিতকরণ, পরিবীক্ষণ, সমন্বয়, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান; (৬) পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এবং Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines এর প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আনয়ন; (৭) e-GP System পরিচালনা ও…