৮। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, পরিচালনা পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে। (২) প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সভাপতির সহিত পরামর্শক্রমে, পরিচালনা পর্ষদের সভা আহ্বান করিবেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৩) পরিচালনা পর্ষদের সভাপতি পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি ও তাহার অনুপস্থিতিতে সহ-সভাপতি উক্ত সভায় সভাপতিত্ব করিবেন। (৪) পরিচালনা পর্ষদের বৎসরে অন্যূন ৪ (চার) টি সভা অনুষ্ঠিত হইবে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সভার কোরাম গঠিত হইবে। (৫) সভায় উপস্থিত সদস্যগণের…