৭। (১) অথরিটি এর একটি পরিচালনা পর্ষদ থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় যিনি উহার সিনিয়র সহ-সভাপতিও হইবেন; (গ) সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, যিনি উহার সহ-সভাপতিও হইবেন; (ঘ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) পরিকল্পনা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (চ) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব সমপদমর্যাদার ১ (এক) জন…