২৩। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭/১২/১২০৮ বঙ্গাব্দ মোতাবেক ২১/০৩/২০০২ খ্রিষ্টাব্দ তারিখের স্মারক নং সম/সওব্য/টিম-২(২)/৩ব-৬/৯২/১৪ এর অধীন গঠিত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), অতঃপর বিলুপ্ত সিপিটিইউ বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত সিপিটিইউ এর স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি অথরিটি এর নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে। (৩) বিলুপ্ত সিপিটিইউ কর্তৃক কৃত কোনো কার্যক্রম বা গৃহীত কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত, প্রণীত নীতিমালা, ইস্যুকৃত কোনো আদেশ, প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি, প্রদত্ত কোনো অনুমোদনপত্র বা নোটিশ, সম্পাদিত হস্তান্তর দলিল বা চুক্তিপত্র বা…