২। (১) বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অথরিটি” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ); (খ) “ক্রয়কারী” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬এর ধারা ২ এর দফা (৮) এ সংজ্ঞায়িত ক্রয়কারী (procuring entity); (গ) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত এর পরিচালনা পর্ষদ; (ঘ) “পাবলিক প্রকিউরমেন্ট আইন” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬(২০০৬ সনের ২৪ নং আইন); (ঙ) “প্রধান নির্বাহী কর্মকর্তা” অর্থ অথরিটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা; (চ) “প্রবিধান” অর্থ ধারা ১৯ এর অধীন প্রণীত কোনো প্রবিধান; (ছ) “বিধি” অর্থ ধারা ১৮ এর অধীন প্রণীত কোনো…