১৫। (১) অথরিটি প্রতি অর্থ বৎসরে উহার আয়-ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) প্রত্যেক অর্থ বৎসরে বাংলাদেশ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক বলিয়া উল্লিখিত, প্রত্যেক বৎসর অথরিটি এর হিসাব নিরীক্ষা করিবেন এবং এতদ্সংশ্লিষ্ট বিদ্যমান আইনের বিধান মোতাবেক নিরীক্ষা রিপোর্ট দাখিল করিবেন। (৩) Comptroller and Auditor-General (Additional Functions) Act, 1974(Act No. XXIV of 1974) এর বিধান ক্ষুণ্ন না করিয়া, Bangladesh Chartered Accountants Order, 1973 (President’s Order No. 2 of 1973) এর article 2(1)(b) তে সংজ্ঞায়িত Chartered Accountant…