১৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) তহবিল নামে একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নরূপ উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:̶ (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার অথবা দেশি বা বিদেশি কর্তৃপক্ষ, উন্নয়ন সহযোগী সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা বা অনুদান; (ঘ) বিভিন্ন উৎস ও প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত ফি, সার্ভিস চার্জ এবং দরপত্র দলিল বিক্রয়মূল্যসহ বিপিপিএ এর নিজস্ব আয়; (ঙ) অথরিটি এর সম্পদ বিক্রয় বা ভাড়া হইতে প্রাপ্ত অর্থ; (চ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত সুদ বা…