১০। (১) অথরিটি এর একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকিবে। (২) সরকারি ক্রয় সংক্রান্ত কাজে অভিজ্ঞ ব্যক্তির মধ্য হইতে সরকার কর্তৃক প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরির শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) প্রধান নির্বাহী কর্মকর্তা অথরিটি এর সার্বক্ষণিক কর্মচারী হইবেন এবং এই আইনের দ্বারা নির্ধারিত দায়িত্ব সম্পাদন করিবেন। (৪) প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালনা পর্ষদের নিকট অথরিটি এর সার্বিক কর্মকাণ্ডের জন্য দায়ী থাকিবেন। (৫) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান নির্বাহী কর্মকর্তা তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে…