৮। ইনস্টিটিউটের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) সমুদ্রবিদ্যার (Oceanography) নিম্নরূপ বিষয়ে গবেষণা করা, যথা:- (১) ভৌত সমুদ্রবিদ্যা (Physical Oceanography); (২) ভূতাত্ত্বিক সমুদ্রবিদ্যা (Geological Oceanography); (৩) রাসায়নিক সমুদ্রবিদ্যা (Chemical Oceanography); (৪) জৈব সমুদ্রবিদ্যা (Biological Oceanography); (৫) জলবায়ু পরিবর্তন ও সমুদ্র (Climate Change and the Ocean); (৬) সমুদ্রবিদ্যা বিষয়ক অন্য যে কোন বিষয়। (খ) সমুদ্রবিদ্যা সংশ্লিষ্ট মৌলিক ও প্রায়োগিক গবেষণা কার্যক্রম গ্রহণ, পরিচালনা, গবেষণালব্ধ ফলাফলের প্রয়োগ এবং এতদসংশ্লিষ্ট সকল কার্যক্রমের ব্যবস্থাপনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের দায়িত্ব…