৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের একটি পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (গ) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান; (ছ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান; (জ) ন্যাশনাল হাইড্রোগ্রাফিক…