১। (১) এই আইন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৫ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। *এস, আর, ও নং ২৫৭-আইন/২০১৫, তারিখ: ১৬ আগস্ট, ২০১৫ ইং দ্বারা ২৬ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ মোতাবেক ১০ আগস্ট ২০১৫ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।