৯। (১) ব্যান্সডক এর একজন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ব্যান্সডক এর সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (গ) ব্যান্সডক এর চাকুরী প্রবিধানমালা ও তফসিল অনুযায়ী তিনি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি, সাধারণ আচরণ ও শৃঙ্খলা কার্যকর করিবেন; এবং (ঘ) ব্যান্সডক এর অভ্যন্তরীণ প্রশাসন ও পরিচালনা বোর্ডের নির্দেশ মোতাবেক অন্যান্য কার্য সম্পাদন করিবেন।