৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেৰে, বোর্ড উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ড প্রতি ৩ (তিন) মাসে অনূ্যন একবার সভায় মিলিত হইবে। (৩) বোর্ডের সভাপতির নির্দেশে সকল সভা নির্ধারিত তারিখ, সময় ও স্থানে সদস্য-সচিব কর্তৃক আহূত হইবে। (৪) বোর্ডের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অনূ্যন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবী সভার ৰেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। (৫) বোর্ডের সভাপতি সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত তদকর্তৃক মনোনীত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৬) প্রত্যেক সদ্যস্যের একটি ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভার…