৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত ১৪ (চৌদ্দ) জন সদস্য সমন্বয়ে ব্যান্সডক এর একটি পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) অর্থ বিভাগ এর একজন যুগ্ম-সচিব; (গ) সংস্থাপন মন্ত্রণালয় এর একজন যুগ্ম-সচিব; (ঘ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন যুগ্ম-সচিব; (ঙ) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব; (চ) বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান; (ছ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান; (জ) সরকার কর্তৃক মনোনীত সংশিস্নষ্ট বিষয়ে অভিজ্ঞ পাবলিক বিশ্ববিদ্যালয়ের…