৫। (১) ব্যান্সডক এর কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) প্রাকৃতিক বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল, শিল্প, প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং নিরীক্ষামূলক উন্নয়নের সকল ক্ষেত্রে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরৰণ, সম্পাদনা ও বিতরণ; (খ) গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত শিল্প অথবা অন্য কোন সেক্টরে কর্মরত গবেষকগণকে তাহাদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ; এবং (গ) গবেষক, নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ ও ব্যবস্থাপকদের জন্য তথ্য প্রাপ্তির ব্যবস্থা করা। (২) উপ-ধারা (১) এর অধীন কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে ব্যান্সডক কর্তৃক গ্রহণীয় পদক্ষেপসমূহ হইবে নিম্নরূপ, যথা :- (ক) বিবলিওগ্রাফিক…