৩। (১) এই আইন কার্যকর হইবার পর, এই আইনের বিধান অনুযায়ী সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করিবে। (২) ব্যান্সডক একটি স্বায়ত্তশাসিত সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও উহা হস্তান্তর করিবার ৰমতা থাকিবে এবং উহার নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উহার বি্রুদ্ধে মামলা দায়ের করা যাইবে।