২। -বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (২) "বোর্ড" অর্থ ব্যান্সডক এর পরিচালনা বোর্ড; (৩) "ব্যান্সডক" অর্থ বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার; (৪) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) "মহাপরিচালক" অর্থ ব্যান্সডক এর মহাপরিচালক; এবং (৬) "সভাপতি" অর্থ ব্যান্সডক এর পরিচালনা বোর্ডের সভাপতি।