১৯। এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে- (ক) Bangladesh National Scientific and Technical Documentation Centre(BANSDOC)এবং জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার, অতঃপর যথাক্রমে বিলুপ্ত প্রতিষ্ঠানদ্বয় বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত প্রতিষ্ঠানদ্বয় এর সকল সম্পদ, অধিকার, ৰমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার ব্যান্সডক এর নিকট হস্তান্তরিত হইবে এবং ব্যান্সডক ইহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত প্রতিষ্ঠানদ্বয় এর সকল ঋণ, দায় ও দায়িত্ব ব্যান্সডক এর ঋণ, দায় ও দায়িত্ব বলিয়া গণ্য হইবে; (ঘ) কোন চুক্তি, দলিল বা চাকুরীর শর্তে যাহাই থাকুক না…