১৫। (১) প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৩(তিন) মাসের মধ্যে ব্যান্সডক তদকর্তৃক উক্ত অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনবোধে, ব্যান্সডকের নিকট হইতে যে কোন সময় ব্যান্সডকের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহ্বান করিতে পারিবে এবং ব্যান্সডক উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে। (৩) সরকার যে কোন সময় ব্যান্সডকের কর্মকাণ্ড অথবা যে কোন প্রকার অভিযোগের বিষয়ে তদন্ত অনুষ্ঠানের নির্দেশ দিতে পারিবে।