১২। (১) ব্যান্সডক এর একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরী বা অনুদান; (খ) প্রকাশনা ও অনুবাদ সার্ভিস হইতে অর্জিত অর্থ বা রয়ালটি; (গ) ব্যান্সডক এর অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত অর্থ এবং উহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশী সরকার, আনত্দর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; এবং (চ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) এই তহবিলের সকল অর্থ কোন তফসিলি ব্যাংকে ব্যান্সডকের নামে রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল…