৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিচালকের ক্ষমতা ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা:- (ক) তিনি তাহার উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সহিত সম্পাদন ও বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণকল্পে নির্দেশাবলি (Instructions) জারি করিতে পারিবেন; (খ) তিনি অধিদপ্তর ও কোর পরিচালনায় আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করিবেন; (গ) তিনি অধিদপ্তর ও কোর পরিচালনায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করিবেন এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক, সময়ে সময়ে, জারীকৃত এতদ্সংশ্লিষ্ট বিধি-বিধানের যথাযথ অনুসরণ নিশ্চিত করিবেন; (ঘ) তিনি অধিদপ্তর ও কোরের কর্মচারীগণকে অভ্যন্তরীণভাবে বদলী ও পদায়ন করিতে পারিবেন।