৮।(১) অধিদপ্তরের একজন মহাপরিচালক থাকিবেন, যিনি মহাপরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, নামে অভিহিত হইবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক সশস্ত্র বাহিনী হইতে নির্ধারিত শর্তে নিযুক্ত হইবেন। (৩) মহাপরিচালক অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মচারী এবং কোরের অধিনায়ক (Commander) হইবেন।