৬। (১) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে। (২) অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে, এবং প্রয়োজনে, সরকারের পূর্বানুমোদনক্রমে, দেশের যে কোন স্থানে ইহার এক বা একাধিক শাখা কার্যালয় প্রতিষ্ঠা করা যাইবে। (৩) অধিদপ্তরের জনবল ও সাংগঠনিক কাঠামো সরকার কর্তৃক অনুমোদিত হইবে।