৩। (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের অধীন একটি বাহিনী গঠন করিবে যাহা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (Bangladesh National Cadat Corps) নামে অভিহিত হইবে। (২) তালিকাভুক্ত সদস্যগণ এবং কোরে নিযুক্ত কর্মচারীগণের সমন্বয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠিত হইবে। (৩) কোরের জনবল ও সাংগঠনিক কাঠামো সরকার কর্তৃক অনুমোদিত হইবে।