২১। (১) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠন সম্পর্কিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৩ মার্চ ১৯৭৯ তারিখের ৪৮/৭/ডি-১/৭৯/ ২১২ নং আদেশ এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত রহিত আদেশের অধীন গঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্তৃক সম্পাদিত সকল কার্যাবলী এমনভাবে বহাল ও কার্যকর থাকিবে যেন উক্ত আদেশ রহিত হয় নাই। (৩) এই আইন কার্যকর হইবার পূর্বে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের নামে সরকারিভাবে বরাদ্দকৃত, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্তৃক ক্রয়কৃত বা অধিগ্রহণকৃত সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিকানা অধিদপ্তরের উপর বর্তাইবে।