২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১)’’অধিদপ্তর’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর; (২)’’ইউনিট’’ অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত কোন ইউনিট; (৩)’’উপদেষ্টা কমিটি’’ অর্থ ধারা ১২ এর অধীন গঠিত উপদেষ্টা কমিটি; (৪)’’কর্মচারী’’ অর্থ অধিদপ্তর বা কোরের সরকার কর্তৃক অনুমোদিত কোন স্থায়ী পদে নিযুক্ত কোন কর্মচারী; (৫)’’কোর’’ (Corps) অর্থ ধারা ৩ এর অধীন গঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর; (৬)’’ক্যাডেট’’ অর্থ ধারা ১৫ এর অধীন তালিকাভুক্ত কোন শিক্ষার্থী; (৭)’’তালিকাভুক্ত’’ অর্থ এই আইনের অধীন কোরে তালিকাভুক্ত; (৮)’’নির্দেশাবলী’’ অর্থ এই আইন বা বিধির অধীন…