১৮। (১) যদি কোন কর্মচারী বা ক্যাডেট এই আইন, বিধি বা নির্দেশাবলীর অধীন শৃঙ্খলা-পরিপন্থি কার্য হিসাবে বিবেচিত কোন কার্য করেন, তাহা হইলে- (ক) সশস্ত্র বাহিনী হইতে সংযুক্তি বা প্রেষণে অধিদপ্তর বা কোরে নিযুক্ত জেসিও এবং এনসিওগণের ক্ষেত্রে নিজ নিজ বাহিনীর আইনের অধীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে; (খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে এই অধিদপ্তর বা কোরে নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবী কর্মচারীগণের ক্ষেত্রে অধিদপ্তর বা কোরের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা গৃহীত হইবে; (গ) কোরের ক্যাডেটগণের ক্ষেত্রে কোরের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে; এবং (ঘ) প্রেষণে…