১৭। (১) কোরের তালিকাভুক্ত কোন সদস্যকে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হইলে অব্যাহতি প্রদান করা হইবে। (২) মহাপরিচালক, এই আইন বা বিধি সাপেক্ষে, কোন তালিকাভুক্ত সদস্যকে যথাযথ কারণ উল্লেখপূর্বক, যে কোন সময়, কোরের তালিকা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।