১৫। নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে- (ক) কোন স্বীকৃত মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের এসএসসি তদূর্ধ্ব বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যে কোন শিক্ষার্থী সিনিয়র ডিভিশনের ক্যাডেট হিসাবে তালিকাভুক্ত হইতে পারিবেন; (খ) কোন স্বীকৃত বিদ্যালয়ের অনূর্ধ্ব এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যে কোন শিক্ষার্থী জুনিয়র ডিভিশনের ক্যাডেট হিসাবে তালিকাভুক্ত হইতে পারিবেন।