১৩। (১) সরকার দেশের যে কোন স্থান, স্বীকৃত কোন বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে কোরের এক বা একাধিক ইউনিট গঠন করিতে পারিবে যাহার সদস্য স্বীকৃত বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হইতে নির্বাচন করা হইবে। (২) সরকার যে কোন সময় পূর্বে গঠিত ইউনিট বিলুপ্ত, পুনর্গঠিত, সম্প্রসারিত বা পরিবর্তন করিতে পারিবে।