১২। (১) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য, সময় সময়, সরকার বা, ক্ষেত্রমত, মহাপরিচালককে পরামর্শ বা উপদেশ প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠিত হইবে, যথা:- (ক) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক) জন কর্মচারী; (গ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক) জন কর্মচারী; (ঘ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক) জন কর্মচারী; (ঙ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক)…